ইসির প্রস্তাবনা নিয়ে খালেদার সংবাদ সম্মেলন বিকেলে
নির্বাচন কমিশন পুনর্গঠনের একটি প্রস্তাবনা দিতে আজ (শুক্রবার) বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।
জানা গেছে, সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন শক্তিশালী করতে প্রস্তাবনা তুলে ধরবেন খালেদা জিয়া।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে সেখানেই বিএনপি প্রধান এই প্রস্তাব তুলে ধরতেন। কিন্তু সরকার যেহেতু সমাবেশের অনুমতি দেয়নি, তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠনের নতুন রূপরেখা দেবেন খালেদা জিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













