ইসির সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর


নির্বাচন কমিশনের (ইসি) ডাটা বেইজের মাধ্যমে গ্রাহকদের দেয়া তথ্য-উপাত্ত যাচাইয়ের লক্ষ্যে নির্বাচন কমিশন এবং বেসিক ব্যাংক লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার বেসিক ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিশন কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
ইসি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহের উপস্থিতিতে বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইউম মোহাম্মদ কিবরিয়া এবং কমিশনের পরিচালক (অপারেন্স) সৈয়দ মোহাম্মদ মুসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরউজ্জামান, উপ-মহাব্যবস্থাপক মো. মাহাবুবুল আলম এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













