সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসি ও সংসদ নির্বাচন ইস্যুতে রাষ্ট্রপতিকে জাতিসংঘের চিঠি

নির্বাচন কমিশন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে আগ্রহী জাতিসংঘ। এরই অংশ হিসেবে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন নিয়ে জাতিসংঘের সহায়তা বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি আবদুল হামিদকে চিঠি দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-কে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।

তারা আশাবাদী, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য রাষ্ট্র্রপতির সময় পাবেন। সূত্রটি জানিয়েছে তখন রবার্ট ওয়াটকিনসের নেতৃত্বে কয়েকটি দেশের কূটনীতিকরা এতে অংশ নেবেন। এদিকে, মায়ানমার সফরের পর রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে জানতে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত (র‌্যাপোটিয়ার) ইয়াং লি। রাখাইন কমিশনের একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসছে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় এবং আলোচনা সম্পর্কে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সরকার কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সে সম্পর্কে আমরা জানতে চাই। আগামী নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই। তিনি বলেন, সম্প্রতি নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে। এটা ইতিবাচক দিক। প্রক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ