ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম দেবে ২০ দল


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেওয়া বিএনপিসহ ২০ দলীয় জোটের দলগুলো সার্চ কমিটির কাছে পৃথক পৃথক নামের তালিকা দেবে।
তবে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির কাছে কোন কোন ব্যক্তির নাম দেওয়া হবে তা রাতে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন এলডিপির সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ।
আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রেদোয়ান আহমেদ বলেন, ‘নাম পাঠানোর বিষয়ে আমরা ঐকমত্যে এসেছি। তবে নামের বিষয়ে আজ রাত ৮টার দিকে বিএনপি কার্যালয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে জোটের যে ছয়টি দল বৈঠক করেছিল, সার্চ কমিটির কাছে তারা সবাই আলাদা নাম দেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













