শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসি নিয়ে সঠিক আইন করতে পারবে না সরকার

নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান সরকার সঠিক আইন প্রণয়ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার দুপুরে রংপুরে ব্যক্তিগত সফরে গিয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরো বলেন, ‘রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা আইনের কথা বলিনি। কারণ এখন যারা আইন তৈরি করবে তারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নয়। সুতরাং তাদের দ্বারা সঠিক আইন প্রণয়ন হবে না। আমরা বলেছি, নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

বিএনপি নেতা বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। ২০১৪ সালের ৫ জানুয়ারি এ দেশের শতকরা পাঁচজন ভোটারও তাদের ভোট দেয়নি।’ তিনি বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সুকৌশলে এ দেশে বিরোধী দল যাতে রাজনীতি করতে না পারে, তার ব্যবস্থা করেছে।’

ঢাকা থেকে বিমানে সৈয়দপুর হয়ে রংপুরে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর পর্যটন মোটেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী