ইয়েমেনে বিমান হামলায় নিহত ৩০
ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো ৩০ জন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী সানার উত্তর-পূর্ব অঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এই হামলা চালানো হয়। এ অঞ্চলে জোট সমর্থিত অনুগত বাহিনী বিদ্রোহী দমনে তৎপর ছিল। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হুতিদের আক্রমণের মুখে গত মাসে রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে আশ্রয় নিয়েছিলেন সুন্নিপন্থী প্রেসিডেন্ট আবদুরাব্বাহ মনসুর আল হাদি। কিন্তু হুতিরা এডেনের কাছাকাছি চলে যাওয়ায় গত বুধবার তিনি অজ্ঞাত স্থানে চলে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













