ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩০


ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের কাফর অঞ্চলে হাউথি বিদ্রোহীদের দমনে সৌদি জোটের চালানো বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম।
বানি জাবিয়া এলাকাতেও জোটের বিমান হামলায় কমপক্ষে ৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেসটিভি। এই সব হামলার প্রতিশোধ নিতে সৌদি আরবের নাজরান প্রদেশে হামলা চালিয়ে জোটের একটি সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে ইয়েমেনি হাউথি বিদ্রোহীরা। রোববার ঐ অঞ্চলে হাউথিরা রকেট হামলা চালালে সৌদি জোটের সেনারা ভয়ে পালিয়ে যায় বলে দাবি করে বিদ্রোহী দলটির পরিচালিত আল মাসিরাহ্ টিভি।
এই হামলায় জোটের একটি সামরিক যান ও একটি পর্যবেক্ষণ টাওয়ারও ধ্বংস হয়ে যায় বলে জানায় তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













