ঈগল দিয়ে শত্রু ড্রোন বধ করবে ফ্রান্স!


ড্রোন নিয়ে মাতামাতি থাকলেও পৃথিবীর অনেক দেশেই ড্রোন ওড়ানো নিষিদ্ধ। আবার অনেক দেশ তার আকাশসীমায় শত্রুবাহিনীর ড্রোন সামলাতে নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে। তবে এ কাজে অদ্ভুত এক ব্যবস্থা হাতে নিয়েছে ফ্রান্স। দেশটির স্থানীয় সেনাবাহিনী ঈগলদের প্রশিক্ষণ দিচ্ছেন। এই ঈগলগুলোই শত্রুদের ড্রোনকে ভূপাতিত করবে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
ইতিমধ্যে চারটি ঈগলকে প্রশিক্ষণ দিচ্ছেন তারা। এদের নাম ডি’আর্তাগনান, অ্যাথোস, প্রোথোস এবং আরামিস। ক্লাসিক সাহিত্যকর্ম থ্রি মাস্কেটিয়ার্স থেকে নামগুলো নেওয়া হয়েছে। এই ঈগলগুলো আকাশের যান্ত্রিক আগন্তুকগুলোকে বধের সুনিপুন প্রশিক্ষণ নিয়ে ফেলেছে। এখন থেকে তারা নিজেদের আকাশ পাহাড়া দিতে ডানা ছড়াবে।
এ মাসের প্রথম দিকে ডি’আর্তাগনান এক মিলিটারি কন্ট্রোল টাওয়ার থেকে উড়াল দেয়। সে মাত্র ২০ সেকেন্ডে ২০০ মিটার এলাকা টহল দিয়েছে। একটি ড্রোন ওড়ানো হয়। ওটাকে একেবারে তছনছ করে দিয়েছে সে। তার ভাই-বোনেরাও শিগগিরই আকাশে উড়বে শত্রুর ড্রোনের খোঁজে।
সেনাদের প্রশিক্ষিত এই শিকারী পাখিগুলোকে ড্রোনের খোঁজে ব্যস্ত রাখা হলেও তাদের ডিমের দিকেও দৃষ্টি রয়েছে কর্তৃপক্ষের। ডিম ফুটে ছানাদের বের করে আনার সুযোগও দেওয়া হবে তাদের। এরাই হবে ভবিষ্যতের আকাশের প্রহরী।
ফ্রেঞ্চ এয়ার কমান্ডার এই প্রোগ্রামের দেখভাল করছেন। ঈগলগুলো দারুণ করছে বলেই মনে করেন তিনি। এজেন্সি ফ্রান্স-প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, পাখিগুলো কাছের পাইরিনিস পাহাড়ের আকাশ পাহাড়া দিতে শুরু করবে।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কারণে ফ্রান্স জনবহুল পরিবেশে ড্রোনের আনাগোনা রোধ করতে চাইছে। শত্রু ড্রোন বধে ঈগলদের কাজে লাগানোর মাধ্যমে অস্ত্র ছাড়াই সমাধান আনতে সক্ষম হয়েছেন তারা। মূলত ফ্রেঞ্চ সেনাবাহিনী ডাচ পুলিশদের অনুসরণ করেছে। তারা এর আগে ঈগলের মাধ্যমে একই ধরনের পরীক্ষা চালায়।
শুধু ঈগলই নয়, এদের সহায়তার জন্য আরো কিছু উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি তৈরি করছে সেনাবাহিনী। সূত্র: নেক্সট নিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













