ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি


পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বুধবার (১৯ জুন) থেকে নতুন সময়সূচিতে অফিস করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ জুনের প্রজ্ঞাপন অনুযায়ী, অফিস সময়সূচি আবারও স্বাভাবিক (৮ ঘণ্টা) নিয়মে ফিরে যাচ্ছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ জুন থেকে অফিস চলবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, যার মধ্যে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে।
এর আগে, ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
সরকারি চাকরিজীবীরা এবার টানা পাঁচ দিনের ছুটি কাটিয়েছেন, যার মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি এবং তিন দিন ঈদের ছুটি অন্তর্ভুক্ত ছিল।
১৭ জুন (সোমবার) দেশে কোরবানির ঈদ উদযাপিত হওয়ায় সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি শুরু হয় ১৬ জুন (রোববার) থেকে, যা শেষ হচ্ছে আজ ১৮ জুন (মঙ্গলবার)।
এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। মোট পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













