বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি ৬ সেপ্টেম্বর

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি ০৫ সেপ্টেম্বরের পরিবর্তে ০৬ সেপ্টেম্বর করা হয়েছে। ওইদিন ১৫ই সেপ্টেম্বরের ফিরতি টিকিট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে। রেলওয়ে সূত্র জানায়, ০৬ সেপ্টেম্বর ১৫ সেপ্টেম্বরের ফিরতি টিকিট, ৭ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বরের, ৮ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বরের, ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের টিকিট এবং ১০ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের টিকিট।

রেলওয়ে পরিচালক (জনসংযোগ) সৈয়দ জহুরুল ইসলাম জানান, ঈদ ১৩ সেপ্টেম্বর উদযাপিত হবে এ কারণে ১২ সেপ্টেম্বরের নির্ধারিত ট্রেনগুলো বন্ধের দিন অনুসরণ করে যথানিয়মে চলাচল করবে। কিন্তু স্পেশাল ট্রেনগুলো ১২ সেপ্টেম্বর চলবে না। পবিত্র ঈদের দিন অথাৎ ১৩ সেপ্টেম্বর শোলাকিয়া স্পেশাল যথা নিয়মে চলাচল করবে।

এছাড়া তিনি আরো জানান, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন সোমবার হওয়ায় ঈদের পরের দিন ঢাকা থেকে যথা নিয়মে যাওয়ার জন্য ১২ সেপ্টেম্বর দিনাজপুর-ঢাকা পথে একমুখী চলাচল করবে। তাছাড়া পদ্মা এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস চলাচল করবে না। এদিকে, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট একমাস আগে বিক্রি হয় বলে ঈদের দিন ১৩ সেপ্টেমম্বর কলকাতা-ঢাকা পথে এবং ১৪ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা যথানিময়মে চলাচল করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ