ঈদ উপলক্ষে অগ্রিম বেতন দেওয়ার নির্দেশ সৌদি বাদশা’র


ঈদ উপলক্ষে চলতি মাসের বেতন অগ্রিম দেয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। ১৮ জুন অর্থাৎ ২৩ রমজানের দিন কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় বলছে, অগ্রিম বেতন দেয়ার ব্যাপারে বাদশার নির্দেশে অ্যারাবিয়ান মনিটরিং এজেন্সিকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে ১৮ জুন (রোববার) অর্থাৎ ২৩ রমজান বেতনের টাকা জমা হবে।
ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন আগে থেকেই কেনাকাটা করতে পারেন, সে লক্ষ্যেই চলতি মাসের বেতন অগ্রিম দেয়ার সিদ্ধান্ত সৌদি আরব। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সৌদি সরকারের উদারতার বিষয়টি ফুটে উঠেছে।
চলতি মাসের বেতন শাওয়াল মাসের ২ তারিখ দেয়ার কথা ছিল। কিন্তু সেটা ঈদের পর হয়ে যাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













