ঈদ বার্তায় যুদ্ধবিরতির চুক্তির উপর জোর বাইডেনের


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মুসলিমদের ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এক বাণীতে তিনি গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির পক্ষে কথা বলেন।
বাইডেন বলেন, “হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ ভয়াবহ রুপ পেয়েছে”। এই মুহূর্তে বেসামরিক লোকদের সাহায্য করার এটি সর্বোত্তম উপায়। তিনি বলেন, “হাজার হাজার শিশু সহ অনেক নিরপরাধ মানুষ নিহত হয়েছে। পরিবারগুলি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং তাদের সম্প্রদায়কে ধ্বংস হতে দেখেছে। তাদের যন্ত্রণা অপরিসীম।”
আমেরিকা চুক্তির জন্য চাপ দিচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের সদস্যদের সহায়তা নিয়ে একটি যুদ্ধবিরতি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য ইসরাইল এবং হামাসকে চাপ দিচ্ছে। সেই চুক্তিতে ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ করবে।
এর সঙ্গে বাইডেন মিয়ানমারের রোহিঙ্গা এবং চীনের উইঘুর সহ নিপীড়নের মুখোমুখি “অন্যান্য মুসলিম সম্প্রদায়ের অধিকারের পক্ষে” আমেরিকার প্রচেষ্টাকেও তুলে ধরেন। তিনি বলেন, সুদানের ভয়াবহ সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্যও আমরা কাজ করছি। দেশটি ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী এবং একটি প্রতিদ্বন্দ্বী আধাসামরিক গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের কবলে রয়েছে।
ইসলামফোবিয়া বন্ধ করার প্রতিশ্রুতি
অভ্যন্তরীণ ফ্রন্টে, বাইডেন তার বার্তায় আমেরিকান মুসলমানদের ইসলামফোবিয়া বন্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। বাইডেন বলেন, “আমার প্রশাসন ইসলামোফোবিয়া এবং কুসংস্কার ও বৈষম্যে মোকাবেলার জন্য একটি জাতীয় কৌশল তৈরি করেছে, যা শুধু মুসলমানদেরই নয়, আরব, শিখ এবং দক্ষিণ এশীয় আমেরিকানদেরও প্রভাবিত করবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













