উচ্চমাধ্যমিক পরীক্ষায় কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে আটক ৫


ভারতের বিহার অঙ্গরাজ্যে উচ্চমাধ্যমিকের পরীক্ষায় কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে দেশটির পুলিশ। দুই সপ্তাহ আগে ফল প্রকাশিত হওয়ার পর কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয় স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ওই সাক্ষাৎকারে বিহারের শীর্ষ স্থান অর্জনকারী এক শিক্ষার্থী সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্রবিজ্ঞানে রান্না শেখানো হয়। সাক্ষাৎকার প্রকাশের পর গণমাধ্যমে বিহারের শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা ঝড় উঠে।
বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের দুজন অধ্যাপক, একজন শিক্ষক ও দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
ঘটনা তদন্তে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়। টাস্ক ফোর্সের সদস্যরা বিহারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জালিয়াতির তদন্ত করছেন।
গত শুক্রবার শীর্ষস্থান দখলকারী বিহারের ওই শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় মৌখিক এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার সময় সৌরভ নামের এক শিক্ষার্থীকে আবারো ক্যালকুলাসর একটি ফর্মুলা সম্পর্কে জিজ্ঞাসা করায় সবার সামনেই আত্মহত্যার হুমকি দেয়।
এরপরও ওই শিক্ষার্থীদের ফল বাতিল করা হয়। পরে পরীক্ষা সন্তোষজনক না হওয়ায় পুলিশ এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













