সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল

উচ্চ আদালতে যাবেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায়ে ন্যায়বিচার পাননি বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। নির্বাচন কমিশনের এমন রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

রবিবার বিকেলে নির্বাচন কমিশনের রায় শোনার পর প্রতিক্রিয়ায় কাদের সিদ্দিকী টেলিফোনে একটি সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি শেষে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর আপিল খারিজ করে দেয় কমিশন।

রায়ের প্রতিক্রিয়ায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। নির্বাচান কমিশনের এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব।’

এর আগে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. আবদুল মোবারক, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, ইসির অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, উপ-সচিব মো. মহসিনুল হক ছাড়াও অন্য শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুনানিতে কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকী অংশ নেন। তাদের সহায়তা করেন এ্যাডভোকেট রফিকুল ইসলাম ও মাহবুব হাসান রানা। আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।

শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকীর পক্ষে আপিল করেন ইকবাল সিদ্দিকী।

উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) নির্বাচন কমিশনে জানিয়েছে, কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকের ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ওই ঋণখেলাপী হওয়ায় তাদের দু’জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ