‘উচ্ছেদ অভিযানে গিয়ে দেখি প্রভাবশালী বিত্তবানদের কাছে ফুটপাতের জায়গা’


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, গুলশান, বনানী ও উত্তরায় হকার উচ্ছেদ করতে গিয়ে দেখি দেশের অন্যতম প্রভাবশালী বিত্তবানদের কাছে ফুটপাতের জায়গা রয়েছে।
তিনি বলেন, আমরা তাদের ভদ্রভাবে বলেছি জায়গা দিয়ে দিন। ৯৫ শতাংশ জায়গা দিয়ে দিয়েছেন। ৫ শতাংশ ছাড়ছেন না। সময় থাকতে না ছাড়লেই বুলডোজার। সোমবার ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘কাস্টমার সার্ভিস সপ্তাহ-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, পাবলিক সার্ভিস করতে গেলে কত রকম চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। আমাদের কমিটমেন্ট ছিলো, একটা সুন্দর ঢাকা উপহার দেয়ার। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা কয়েকটি দুঃসাহসিক কাজ করে ফেলেছি। তার পেছনে শক্তি হচ্ছে সরকার। নির্দিষ্ট করে বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী।
দেড় বছর পর ঢাকায় অনেক পরিবর্তন দেখতে পাবেন। ২০১৭ সালের মধ্যে পুরো ঢাকা শহরে এলইডি লাইটিং করা হবে বলেন মেয়র।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













