বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পৌরসভা নির্বাচন

উটপাখি প্রতীক নিয়ে টানাটানি

নরসিংদীর তিনটি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উটপাখি প্রতীক নিয়ে টানাটানি হয়েছে। এ নিয়ে সমর্থকদের মধ্যেও বেশ উত্তেজনাকর পরিস্থিতির অবতারণা হয়।

এবারের নির্বাচনে ১২০ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রায় ৯০ জনই চেয়েছেন উটপাখি প্রতীক। উটপাখি চাওয়ার কারণ জানতে চাইলে মাধবদী পৌরসভার কাউন্সিলর প্রার্থী জাকারিয়া হোসেন বলেন, ‘উটপাখি প্রতীক ব্যালট পেপারের সবার ওপরে থাকে। দেখতে স্পষ্ট। তাই উট পাখি প্রতীক সব কাউন্সিলর প্রার্থীরই পছন্দ। তাই প্রতীক বরাদ্দের সময় উটপাখি নিয়ে এত লড়াই।

জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বেশির ভাগ প্রার্থী উটপাখি প্রতীক চাওয়ায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এতে কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ করতে বেশ সময় লেগেছে।

নরসিংদী, মাধবদী ও মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৫ জন। কাউন্সিলর পদে ১২২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ করা হয়। এর মধ্যে কাউন্সিলর প্রার্থীদের জন্য ১২টি প্রতীক ঠিক করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সবার ওপরে আছে উটপাখি প্রতীক। ক্রমান্বয়ে অন্য প্রতীকগুলো হলো গাজর, টিউব লাইট, টেবিল ল্যাম্প, ডালিম, ঢেঁড়শ, পাঞ্জাবি, পানির বোতল, ফাইল ক্যাবিনেট, ব্রিজ, ব্ল্যাক বোর্ড ও ক্রু ড্রাইভার।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী