রবিবার, জুলাই ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উড্ডয়নের পর পরই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ সৈন্য নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

ইরাক সীমান্তের কাছে একটি বিদ্যুতের লাইনে ধাক্কা খেয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে সব আরোহী প্রাণ হারান।

হেলিকপ্টারটি তুরস্ক-ইরাক সীমান্তে টহল দেয়ার কাজে নিয়োজিত ছিল এবং রাতের বেলা উড্ডয়নের তিন মিনিট পরই এটি বিধ্বস্ত হয়।

তুরস্কের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পাইলটের ভুলের কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে একজন পদস্থ সেনা কর্মকর্তা রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর দুই মাস আগে গত মার্চে তুরস্কের ইস্তাম্বুল শহরের আকাশে একটি বেসামরিক হেলিকপ্টার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ওই ঘটনায় এর সাত আরোহীর সবাই নিহত হয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প