উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৭


প্রবল বৃষ্টি আর ধসের জেরে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ডের গ্রামের পর গ্রাম। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পিথোরাগড় ও চামোলি জেলা। ধস ও বৃষ্টিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ জনের। এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ। এখন পর্যন্ত পৌঁছনো যায়নি বহু এলাকাতেই। ফলে মৃতের সংখ্যা হু হু করে বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যের একাধিক নদীর পানি।
পিথোরাগড়ের সিংঘলি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার থেকে প্রবল বৃষ্টিতে নিজেদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছিলেন অনেকে। সকালে দুই ঘণ্টার মধ্যে সিংঘলির ৫০ বর্গ কিলোমিটার এলাকায় মোট ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্তত সাতটি গ্রামের অজস্র বাড়ি ভেঙে পড়েছে।
অন্য দিকে, পিথোরাগড়ে মৃতের সংখ্যা আট। চামোলিতে মৃত্যু হয়েছে চার জনের। চামোলির সিরোন গ্রামে কাদা মাটির স্রোতে ভেসে গিয়েছেন দুইজন। ঘাট ব্লকের সিথেল গ্রামেও ভেসে গিয়েছেন এক জন। জেলায় জেলায় ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন বহু। খোঁজ নেই অসংখ্য মানুষের। খারাপ আবহাওয়ার জন্য তাদের সেখান থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
দেহরাদূনের আবহাওয়া দপ্তর অবশ্য রাতেই রাজ্যের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির সতর্কতা দিয়েছিল। বলা হয়েছিল, কোথাও কোথাও হতে পারে প্রবল বৃষ্টি।
উল্লেখ্য, ২০১৩ সালের জুনে প্রবল বৃষ্টিতেই তছনছ হয়ে গিয়েছিল গোটা উত্তরাখণ্ড। মৃত্যু হয়েছিল প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













