মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উত্তরায় লিফট ছিঁড়ে আগুনের ঘটনায় আরেকজনের মৃত্যু

রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মীর পাশে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মাহমুদুল হাসান (৩৫)। তিনি ট্রপিকাল আলাউদ্দিন শপিংমলে সহকারী জেনারেল মেনেজার ছিলেন। তার বাড়ি বগুড়ায়। আজ শনিবার ভোর পৌণে ৬টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে মাহমুদুল হাসান মারা যান। অগ্নিকাণ্ডের ঘটনায় তার মেয়ে মেহনাজ হাসান মাইশা (৪), আটমাস বয়সি ছেলে মুনতাকিন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অন্যদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- কাজী মিজানুর রহমান খান (৫২), কামরুন নাহার লতা (২৩), সালমা আক্তার (৩৫), রেজাউল করিম রানা (৩২), জসিম (৩৫) ও অজ্ঞাত (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। আহতদের মধ্যে ৩৫ জন উত্তরা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়।

মৃতের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার বিধান ত্রিপুরা বলেন, সন্ধ্যায় হঠাত্ করে ওই ভবনের ক্যাপসুল লিফটটির তার ছিঁড়ে যায়। এ সময় বিকট শব্দ হয় এবং লিফট থেকে ভবনে আগুন ধরে যায়। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মী ছাড়া ভবনের ভেতরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে