উত্তর কোরিয়ার একটি ডুবোজাহাজ হারিয়ে গেছে!
উত্তর কোরিয়ার একটি ডুবোজাহাজ হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির পূর্ব উপকূলে মোতায়েন এ ডুবোজাহাজের সঙ্গে পিয়ংইয়ং-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিউজ চ্যানেল সিএনএন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে। ঠিক কবে থেকে ডুবোজাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তা জানা না গেলেও গত কয়েক দিন ধরেই উত্তর কোরিয়ার নৌবাহিনী এ ডুবোজাহাজের জন্য তল্লাসি অব্যাহত রেখেছে।
মার্কিন গোয়েন্দা উপগ্রহ, বিমান এবং জাহাজ থেকে এটি লক্ষ্য করা গেছে। ডুবোজাহাজটির খোঁজ এখনো পাওয়া যায় নি। ডুবোজাহাজটি কোথায় আছে তা আমেরিকাও জানে না বলে খবরে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, ডুবোজাহাজে কতজন ক্রু ছিল এবং এতে কি অস্ত্র ছিল সে সম্পর্কে কোনো তথ্য খবরে উল্লেখ করা হয় নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













