উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা


বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে উত্তর কোরিয়ার ওপর বর্ধিত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
দূরপাল্লার রকেট উৎক্ষেপণের কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করল।
বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিষেধাজ্ঞা বিলগুলোতে সই করেছেন। এর মাধ্যমে উত্তর কোরিয়ার আর্থিক খাতগুলো বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র, যাতে করে দেশটি ছোট আকারের ক্ষেপণাস্ত্রের জন্য বিস্ফোরক মুখ (ওয়ারহেড) বানাতে না পারে।
বিলটিতে একই সঙ্গে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা কর্মসূচি এবং রেডিও সম্প্রচার কার্যক্রম চালু করতে পাঁচ কোটি ডলার সাহায্যের অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘কক্ষপথে সফলভাবে একটি উপগ্রহ যোগ করতে পেরেছে’ উত্তর কোরিয়া। যদিও যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ বিষয়টিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হিসেবে দেখেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













