উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র ধ্বংসের প্রত্যয় জাপানের
উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করলে সেটি ধ্বংসের প্রত্যয় ব্যক্ত করেছে জাপান। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার উৎক্ষেপিত ক্ষেপনাস্ত্রটি জাপানের দক্ষিণের দ্বীপ ওকিনাওয়ার কয়েকশ কিলোমিটার উপর দিয়ে যাবে।
বিবৃতিতে বলা হয়, ‘জাপানের অঞ্চলে যদি নিশ্চিতভাবে কোনো ক্ষেপনাস্ত্র আসে তাহলে এটি ধ্বংসের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আজ আদেশ জারি করা হয়েছে।’
প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি জাপান সাগরে এগিস ডেস্ট্রয়ারসহ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পেট্রিয়ট ক্ষেপনাস্ত্রও উপকূল এলাকায় প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে জাপান জানিয়েছিল, চলতি মাসেই দূরপাল্লার ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। মঙ্গলবার উত্তর কোরিয়া জানিয়েছে, চলতি মাসেই তারা মহাকাশে পর্যবেক্ষণমূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশটির এই ঘোষণায় ইতিমধ্যে কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













