উত্তর প্রদেশে ধর্ষণের পর শ্বাসরোধে কিশোরীকে হত্যা
তিনজন মিলে প্রথমে গণধর্ষণ তারপরে শ্বাসরোধ করে ১৫ বছরের কিশোরীকে হত্যা করল দুষ্কৃতিকারীরা। শুধু তাই নয় মৃত ওই কিশোরীর দেহটি জঙ্গলের মধ্যে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাহারাইচ এলাকায়। উক্ত ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য এক অভিযুক্ত এখনো পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী। ওইদিন রাতে উত্তর প্রদেশের রাজধানী শহর লখনউ থেকে ১৬০ কিমি দূরের নানপাড়া থেকে তাকে অপহরণ করে তার গ্রামেরই তিনজন। এদের মধ্যে একজন ওই কিশোরীর পূর্বপরিচিত ছিল। মৃতার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে পরিচিত ওই ব্যক্তিই দেখা করার জন্য ডেকেছিল ধর্ষিত কিশোরীকে। এরপর আরও দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধর্ষণ করে ওই কিশোরীকে। এরপর খুন করে দেহটি জঙ্গলে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে যাতে দেখে মনে হয় মেয়েটি আত্মহত্যা করেছে।
তৃতীয় অভিযুক্তকে খুঁজতে রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য পুলিশের চার কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। মৃতদেহটির ময়নাতদন্তে ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ওই রাজ্যের সিনিয়র পুলিশ অফিসার সালিক রাম বর্মা।
সূত্র: কলকাতা
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













