উন্নয়নের ধারায় বাংলাদেশ বিস্ময় সৃষ্টি করেছে: আমু


উন্নয়নের ধারায় বাংলাদেশ বিস্ময় সৃষ্টি করেছে মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
শুক্রবার সকালে বরিশাল সিটি কলেজ চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।
আমু বলেন, ‘আমরা যখন বিদেশে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করি, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেই। তখন সবাই অবাক বিস্ময়ে আমাদের বক্তব্য শোনে আর তাকিয়ে থাকে। পরে ভিড় করে জিজ্ঞাসা করে তোমরা এত অল্প সময়ের মধ্যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিলে।’
তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতিবিদরা বলছেন, এভাবে যদি বাংলাদেশ এগিয়ে যায় তাহলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে রূপান্তরিত হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













