উপনির্বাচনে সায়রা মহসিন সাংসদ নির্বাচিত
মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থী ও প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন জেলা নির্বাচন কমিশন।
সোমবার বেলা সাড়ে ১১টায় এই ঘোষণা দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক।
উপনির্বাচনে জাতীয় পার্টি, বিএনএফ ও স্বতন্ত্র থেকে আরো চারজন মনোনয়নপত্র জমা দিলেও পরে তারা তা প্রত্যাহার করে নেওয়ায় সৈয়দা সায়রা মহসিন একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলী মারা গেলে এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













