রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উপমন্ত্রী জয় পদত্যাগ করছেন !

নিজ মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে অনেককে লাঞ্ছিত করে সংবাদ শিরোনাম হয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তবে আরিফ খান জয়ের সাম্প্রতিক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা জানিয়েছেন, মন্ত্রিসভা থেকে সরতে হচ্ছে উপমন্ত্রীকে। তবে কবে নাগাদ তিনি (আরিফ খান জয়) পদত্যাগ করবেন, তার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় থাকতে হবে।

গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় জয়ের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী কথা ও আচরণে সতর্ক থাকার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া একাধিক সিনিয়র মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরূপ পরিস্থিতি মোকাবিলা করার বিষয়টি নেতিবাচক দৃষ্টিতে দেখছেন। তারা বলেছেন, মন্ত্রী হয়ে এ ধরনের অনাকাক্সিক্ষত আচরণ কিছুতেই সহ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি। স্পষ্ট করে বলেছেন, এসব অপকর্মের দায় তিনি (প্রধানমন্ত্রী) নেবেন না।

এ অবস্থায় যে কোনো মুহূর্তে যুব ও ক্রীড়া উপমন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে বলেও মনে করছেন সিনিয়র মন্ত্রীরা। তাদের দৃষ্টিতে, শনিবার মধ্য রাতে আশুলিয়ায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের গাড়ির নিয়ন্ত্রণ হারানো এবং তার হাতে এক পুলিশ কর্মকর্তার লাঞ্ছিত হওয়ার ঘটনায় আওয়ামী লীগে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরপরই তার দিকে ইঙ্গিত করে মন্ত্রিসভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাই জয়ের পদত্যাগ এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ