উর্দু ভাষা পাকিস্তানে রাজনৈতিক অসন্তোষ উস্কে দিচ্ছে : ইউনেস্কো


পাকিস্তানের মতো বহুভাষা ভাষীর দেশে বিদ্যালয় পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে একক ভাবে উর্দু ভাষার প্রাধান্য দেশটিতে রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি করছে। পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক ইউনেস্কোর প্রতিবেদনের বরাত দিয়ে আজ এ খবর দিয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আগে প্রকাশিত জাতিসংঘ’এর পলিসি পেপারে এ কথা তুলে ধরা হয়। এতে তুরস্ক, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ এবং গুয়েতেমালার জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর উদাহরণ বরাত দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে আট শতাংশেরও কম মানুষ ঘরে উর্দুতে কথা বলা সত্ত্বেও সরকারি বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম হিসেবে উর্দুই ব্যবহৃত হচ্ছে। এতে দেশটিতে রাজনৈতিক অসন্তোষ উস্কে দেয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনের তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা তুলে ধরা হয়। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে স্বীকৃতি দিতে পাক-শাসকদের ব্যর্থতাকে এর জন্য দায়ী করা হয়। এতে বলা হয় পাকিস্তানে ছয়টি ভাষাভাষী প্রধান এবং ৫৪টি ক্ষুদ্র গোষ্ঠী থাকা সত্ত্বেও উর্দুকে প্রধান ভাষা হিসেবে বেছে নেয়ায় সংঘাতে পড়েছিল সদ্য স্বাধীন দেশটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













