শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উৎসবের আনন্দ নেই, দেশজুড়ে মৃত্যুর আতংক

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,সারাদেশ ঈদুল ফিতরের প্রাক্কালে মানুষের মনে উৎসবের আনন্দ নেই।

সুজলা সুফলা বাংলাদেশ এখন আতঙ্ক ও মৃত্যুর দেশে পরিণত হয়েছে। সিরিয়াল কিলিং, হাতকড়া পরা অবস্থায় রিমান্ডে হত্যা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, সরকার রক্তপিপাসু জীব হয়েই রাষ্ট্রযন্ত্রের ড্রাইভিং সিটে বসে আছে। জবাবদিহিতা, দায়বদ্ধতা ইত্যাদি পরিভাষাগুলি ভোটারবিহীন শাসকগোষ্ঠী এ্যাম্বুলেন্সে করে গোরস্থানে সমাহিত করেছে।

তিনি বলেন, দেশ ব্যাপকহারে গ্রেফতার, আটক অবস্থায় অমানুষিক নির্যাতন, নিরপরাধ মানুষকে গ্রেফতার করে টাকা আদায় চলছে।

মৃত্যুদণ্ডের দেশে পরিণত বাংলাদেশে পুলিশের হয়রানি আর বিচার ও প্রশাসনের রোষের শিকার হওয়া মানুষের ভাগ্যটীকা হয়ে গেছে বলেও অভিযোগ করেন বিএনপির মুখপাত্র।

তিনি বলেন, দেশে অসংখ্য চিহ্নিত হত্যাকারীরা সরকারী দলের লোক হওয়ার কারণে রাষ্ট্রপতির ক্ষমা লাভ করে, আর বিএনপিসহ বিরোধী দলের লোকেরা গণতন্ত্রের কথা বললে ভয়াবহ মামলায় জড়িয়ে কারাগারে ঢোকানো হয়।

রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রী-এমপির পুত্র-জামাইরা প্রকাশ্যে খুন করার পর কারাগারে ফ্রিজ টিভিসহ জামাই আদরে রাখা হয়।

আর বিএনপি নেতাকর্মীদের শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি পালনের অপরাধে গ্রেফতার করে স্বীকারোক্তি আদায়ের জন্য রিমান্ডে নির্যাতন করে দেহ থেঁতলে দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী