উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ


উত্তর কোরিয়ার মাঝারি পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির সর্বশেষ পরীক্ষা চালানো এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়।
সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একথা জানিয়েছে।
উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং নগরীর একটি বিমান ঘাঁটির কাছ থেকে শনিবার দুপুরের পরপরই মুসুদান ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা সাধারণত এ ধরণের পরীক্ষা চালানোর খবর কয়েক ঘণ্টা এমনকি কয়েক মিনিটের মধ্যে প্রকাশ করে থাকে। কিন্তু শনিবারের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রায় ১৬ ঘণ্টা পর প্রকাশ করা হলো।
দক্ষিণ কোরিয়ার একজন জয়েন্ট চীফ অব স্টাফ কর্মকর্তা সোমবার সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। কারণ, এটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হওয়ার হওয়ার খবর নিশ্চিত করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













