উ. কোরিয়ায় হামলা চালানোর দূরত্বে কার্ল ভিনসন


যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী কার্ল ভিনসন শেষ পর্যন্ত উত্তর কোরিয়ায় হামলার চালানোর মতো দূরত্বে অবস্থান নিয়েছে। এ রণতরীর অবস্থান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। এর মাধ্যমে তার অবসান ঘটল।
কার্ল ভিনসন মার্কিন নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপ ওয়ানের নেতৃত্ব দিচ্ছে। পরমাণু শক্তিধর পিয়ংইয়ংয়ের হুমকির মুখে এ গ্রুপটি ওকিনওয়ার পূর্বে ফিলিপাইন সাগরে অবস্থান নিয়েছে। মার্কিন অ্যাডমিরাল হ্যারি হ্যারিস দেশটির হাউস আমর্ড সার্ভিস কমিটিকে এ তথ্য দিয়েছেন।
পরমাণু শক্তি চালিত কার্ল ভিনসনের সঙ্গে দুইটি ডেস্ট্রয়ার এবং একটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার রয়েছে। এটি আরো উত্তর দিকে সরবে বলেও জানানো হয়েছে। এ বহরে ডুবোজাহাজ আছে বলেও এর আগের খবরে উল্লেখ করা হয়েছিল।
সূত্র: পার্স টুডে
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













