উ.কোরিয়া: সীমা লঙ্ঘন করলেই ‘কল্পনাতীত’ হামলা…


দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কঠোর হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
পিয়ংইয়ং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ নৌ মহড়ার সময় উত্তর কোরিয়ার ভৌগোলিক সীমানা লঙ্ঘিত হলে উত্তর কোরিয়া পাল্টা হামলা চালাবে।
কেসিএনএ জানায়, উত্তর কোরিয়া নিজেদের সার্বভৌমত্বের ব্যাপারে আপোষহীন। সার্বভৌমত্বের সামান্যতম লঙ্ঘন হলেই স্থল, আকাশ, সমুদ্রপথে শত্রুদের ওপর কল্পনাতীত হামলা চালাবে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী।
উল্লেখ্য, গত ১ মার্চ থেকে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যৌথ মহড়া শুরু করেছে। যৌথ এই মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন মহড়াস্থলে পৌঁছেছে। এই যুদ্ধজাহাজের সাথে পাঁচ হাজার ৫০০ মার্কিন সৈন্য ও বেশ কয়েকটি ডেস্ট্রয়ার রয়েছে। উত্তর কোরিয়া এই মহড়াকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে উসকানি বলে চিহ্নিত করে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













