এই মাএ পাওয়াঃ আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযানে ৮০ জন জঙ্গি নিহত


আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের উরুজগান প্রদেশে অস্ত্রধারী বিদ্রোহীদের বিরুদ্ধে এক অভিযানে প্রায় ৮০ জন জঙ্গি নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ বুধবার একথা জানায়।
প্রাদেশিক পুলিশ প্রধান ওয়ালিজান সরহাদি সিনহুয়াকে বলেন, ‘তিন দিন আগে শুরু হওয়া তালেবান বিদ্রোহী বিরোধী অভিযানে প্রাদেশিক রাজধানী লস্কর গাহে প্রায় ৮০ জন বিদ্রোহী নিহত এবং আরো প্রায় ৮০ জন আহত হয়েছে।’
তিনি জানান, সরকারি বাহিনী বিদ্রোহীদের তাড়িয়ে চার্মগড় ও সর্শাখলো এলাকা দু’টি পুনর্দখল করেছে।
এ পরিস্থিতি সম্পর্কে তালেবানদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













