বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এই মুহূর্তে আমাদের অভিন্ন শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে আমাদের অভিন্ন শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ। এই অভিন্ন বিপদ মোকাবিলায় জনগণকে নিয়ে অভিন্ন ক্ষেত্র তৈরি করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই সাম্প্রদায়িক উগ্রবাদকে রুখতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির সভায় সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে বিএনপি আমাদের প্রতিপক্ষ হিসেবে সবল পার্টি না, যাকে মোকাবিলা করা আমাদের জন্য দুরূহ। বিএনপির আন্দোলন, তাদের কর্মসূচি সাত-আট বছর ধরে দেখছি—প্রেস ব্রিফিংয়ের মধ্যে তাদের অ্যাকশন সীমিত। প্রেস ব্রিফিং করে বিএনপি যা করে, নতুন করে তাদের নাম দিতে হয় বাংলাদেশ নালিশ পার্টি। বিএনপি—বাংলাদেশ নালিশ পার্টি। বাস্তবে তো সেটাই।

ওবায়দুল কাদের জানান, পরবর্তী জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকদের সংখ্যা এক শর বেশি হবে না। তিনি বলেন, ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের বিশেষ পরিস্থিতিতে সহসম্পাদকদের তালিকা দীর্ঘ হয়ে গেছে। এখন আওয়ামী লীগ অফিসের কোনো তরুণের সঙ্গে ধাক্কা লাগলেই বলে, আমি সহসম্পাদক। কিসের সহসম্পাদক? আওয়ামী লীগের সহসম্পাদক।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী