বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘এই সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে হবে আগামী সংসদ নির্বাচন’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে হবে আগামী সংসদ নির্বাচন। আজ বুধবার নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “আজকে কোনো কোনো দল বলছে, তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। মূলত এই সরকারের অধীনে নির্বাচন হবেও না; ইলেকশন হবে নির্বাচন কমিশনের অধীনে।”

ওবায়দুল কাদের বলেন, “আমি সবার উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হয় বাংলাদেশেও শেখ হাসিনার সরকারের তত্ত্বাবধানে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন হবে।

“সরকার এখানে নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবে। সরকারের মেজর পলিসি ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে না। পুলিশ প্রশাসনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের অধীনে থাকবে।” সংবিধানে সহায়ক সরকারের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদেরকে মাদক ও দুর্নীতিকে না বলার আহ্বান জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, “তোমরা জীবিকার জন্য নয়, জীবনের জন্য জ্ঞান অর্জন করো।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী