এই ৫টি কারণে যে কোনও সময় যুদ্ধ বাধতে পারে ভারত-চিনের


এশিয়ার দুই বড় শক্তি ভারত-চিন যে কোনও সময় একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে৷ অরুণাচল প্রদেশে দলাই লামার সফরকে ঘিরে যেন আগুণে ঘি ঢালা হল বলে মনে করছে একাংশ৷ এই সফর নিয়ে চিনের আপত্তির বিষয়ে ভারতের পক্ষ থেকে সাফ জবাব, চিন যেন ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা না করে৷ তবে চিনের বক্তব্য এই বিষয় নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে৷ তবে দলাই লামার সফর প্রথম কারণ হলেও ছাড়াও রয়েছে আরও বেশ কিছু কারণ রয়েছে যা দুই দেশের সংঘর্ষের জন্য যথেষ্ট বলে মত একাংশের৷
এদিকে বৈদেশিক নীতি নিয়েও ভারত-চিনের মধ্যে রয়েছে বিবাদ৷ এনএসজি-তে ভারতের সদস্যপদের ক্ষেত্রে চিন বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ যা দুই দেশের মধ্যে বিরোধের এক অন্যতম কারণ৷
৫৪বিলিয়ন খরচ করে তৈরি চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডোর ভারত সম্পূর্ণরূপে অবৈধ বলে ঘোষণা করেছে৷ এই করিডোর গিলগিট-বালটিস্তান হয়ে এগিয়ে যায়, যা ভারত নিজের অংশ বলে মনে করে৷ অন্যদিকে পাকিস্তানও গিলগিট-বালটিস্তানকে নিজের অন্যতম একটি রাজ্য তৈরি করার চেষ্টায়৷ এই অর্থনৈতিক করিডোর চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডোর হবে বলে শঙ্কা ভারতের৷ আর এই সমগ্র বিষয়টি যে কোনও সময় সংঘর্ষকে উসকে দিতে পারে৷
অন্যদিকে, মুম্বই হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজাহার এবং হাফিজ সইদকে নিয়েও ভারতের পদক্ষেপে চিন বাধা হয়ে দাঁড়িয়েছে৷ এমনকি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিন এবং তার কাছে ভিটো ক্ষমতা রয়েছে৷ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রেও চিন বাধা দিয়ে চলেছে৷
বিতর্কিত দক্ষিণ চিন সাগরে চিনের একাধিপত্যের বিরুদ্ধে ভারত সরব হয়েছে৷ বিষয়টি নিয়ে মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও৷ ওই এলাকার সঙ্গে ভারতের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে৷ চিনের একাধিপত্য এবং তাঁদের ভূমিকায় স্বভাবতই একটি ক্ষোভের সঞ্চায় হয়৷
তাই বিভিন্ন কারণে যে কোনও সময় যে দুই দেশের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে যুদ্ধের পরিবেশ তৈরি হতে পারে এমন শঙ্কা অনেকেরই৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













