বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এই ৫টি বিষয় আপনাকে ফাঁকি দিয়ে আপনার প্রেমিকা আপনার কাছে গোপন করছে…

কী ভাবছেন, যাঁকে ভালবাসেন, তাঁর সঙ্গে আপনার সম্পর্ক অত্যন্ত স্বচ্ছ, সমস্ত কথা তিনি আপনাকে বলেন? মোটেই না। অনেক বিষয়ই রয়েছে, যেগুলো আপনার প্রেমিকা গোপন করেন আপনার কাছে। না না, তার মানে আপনার সঙ্গে তিনি প্রতারণা করছেন, তা নয়। বরং এটা তাঁর ভালবাসারই অঙ্গ। তিনি আপনাকে ভালবাসেন বলেই কিছু জিনিস লুকোতে বাধ্য হন আপনার থেকে। এখানে রইল তেমনই ৫টি গুহ্যকথা:

১. তিনি আপনার ফেসবুক প্রোফাইলে সর্বদা নজর রাখছেন: মুখে যাই বলুন না কেন, আপনার প্রেমিকা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে তীক্ষ্ণ নজর রাখছেন। আপনার পোস্ট, বিশেষত ডিপি-তে কোন কোন তরুণী কমেন্টে প্রশংসা করছেন, কিংবা কারা লাইক করছেন, সেগুলি তিনি খেয়াল রাখেন।

২.তিনি আপনাদের সন্তানদের নাম ঠিক করে ফেলেছেন: আজ্ঞে হ্যাঁ। আপনাদের বিয়ে যতই সুদূর পরাহত হোক না, অধিকাংশ মেয়েই যখন কাউকে ভালবাসে, এবং তাঁকে নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গী হিসেবে কল্পনা করে, তখন নিজেদের ভবিষ্যৎ সন্তানদের নামও সে ভেবে রাখে।

৩. আপনি মিথ্যে বললে তিনি সেটা ঠিকই টের পান: কিন্তু‌ ভান করেন, যেন তিনি কিছু‌ই বোঝেননি। কিন্তু তিনি যে আপনার মিথ্যেটা ধরে ফেলেছেন, সেটা আপনি টের পাবেন কয়েক মাস পরে কোনও এক কথা-কাটাকাটির সময়ে।

৪. তাঁর মোটেই অত বেশি পুরুষ বন্ধু নেই: পুরুষ বন্ধুদের সংখ্যা নিয়ে আলোচনা করার সময়ে অধিকাংশ মেয়েই নিজের প্রেমিকের কাছে একটু বাড়িয়ে বলেন। কারণ? কী আবার, আপনাকে ঈর্ষান্বিত দেখতে তিনি ভালবাসেন।

৫. তিনি যখন বলছেন, তিনি ব্যস্ত, তখন তিনি আদপে মোটেই ব্যস্ত নন: বহুক্ষণ হোয়াটসঅ্যাপ পাননি প্রেমিকার কাছ থেকে। এদিকে কাজের চাপে আপনিও খবর নিতে পারেননি তাঁর। এবার যখন মেসেজ করে জানতে চাইলেন, কেন এতক্ষণ মেসেজ নেই কোনও,

তিনি বললেন, ‘‘আসলে একটু ব্যস্ত ছিলাম’’। এটা মিথ্যে কথা হওয়ার প্রবল চান্স রয়েছে। কারণ তিনি ব্যস্ত ছিলেন না মোটেই, বরং আপনার টেক্সটের জন্য অপেক্ষা করছিলেন।-এবেলা

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?