বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘একইদিনে তিন মেয়র বরখাস্তের ঘটনা ভাবমূর্তি ক্ষুন্ন বা বিব্রত হওয়ার মতো কোনও ঘটনা নয়’

একইদিনে তিন মেয়রকে বহিষ্কারের ঘটনা রাজনীতিতে একটি স্বভাবিক ঘটনা, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের নতুন একটি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই কার্যালয় থেকেই দলের আগামী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘মেয়র বরখাস্তের ঘটনা ভাবমূর্তি ক্ষুন্ন বা বিব্রত হওয়ার মতো কোনও ঘটনা নয়। আমি আগেও বলেছি বরখাস্তের ঘটনা প্রধানমন্ত্রী বা হাইকমান্ড জানতেন না।

একটা মন্ত্রণালয়ের কোনও সিদ্ধান্ত থাকতেই পারে, এটা সেই মন্ত্রণালয়ের ব্যাপার, তারাই এর জবাব দেবেন।’ বিব্রত বা ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার কথা মনে হলে দল সামনে এগোবে না, দল পেছনেই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

আগাম নির্বাচনের সম্ভাবনার বিষয়ে দলের এই সাধারণ সম্পাদক বলেন, ‘এই সংসদের মেয়াদ ২০১৯ সালের ১২ জানুয়রি পর্যন্ত। এর পূর্ববর্তী অথবা পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। এটা সংবিধানেই বলা আছে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জিতে বিএনপি মনে করছে, তারা সারা দেশ জয় করে ফেলেছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘জয় শুরু হয়েছে নারায়ণগঞ্জ দিয়ে, কুমিল্লা দিয়ে নয়।

কুমিল্লায় আমাদের প্রধান লক্ষ্য ছিলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আমরা সেটা করতে পেরছি। আমাদের দলে কিছু বিশৃঙ্খলা ছিলো, সেগুলো সমাধানে আমরা কাজ করছি।’ আওয়ামী লীগের ২০তম সম্মেলনের মধ্য দিয়ে দলে যে নেতৃত্ব এসেছে তাতে করে দলীয় নেতাকর্মী, এমনকি জনগণের মধ্যে জাগরণ তৈরি হয়েছে, বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী