‘একটা লাইক দেবেন প্লিজ’ : মোশাররফ করিম


ফেসবুক অ্যাকাউন্ট নেই বর্তমান সময়ে এমন মানুষ খুঁজে পাওয়াটাই যেন মুশকিল হয়ে পড়বে। কারণ, এখন হলো ফেসবুকের দুনিয়া। সেলফি তুলেই পোস্ট করেন ফেসবুকে, মজার মজার ছবি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন শুধুমাত্র লাইক, কমেন্ট পাওয়ার জন্য। কে কতো লাইক কমেন্ট পেল তা নিয়েই যেন চলতে থাকে তুমুল প্রতিযোগিতা। অন্যদের মতো অভিনেতা মোশাররফ করিমও এবার নামলেন লাইক বাড়ানোর প্রতিযোগিতায়!
তবে তার এই প্রতিযোগিতা হলো মহল্লার আরেক প্রতিযোগি শামীম জামানের সাথে। যেকোনো ছবি বা স্ট্যাটাস দিলে শামীম জামান বেশি লাইক পেয়ে থাকেন। কিন্তু সে তুলনায় মোশাররফ করিম তেমনটা লাইক পান না। আর সেকারণেই দুজনের মাঝে গড়ে উঠে তুমুল প্রতিযোগিতা। অনেক চেষ্টা করতে থাকেন কিভাবে লাইকের সংখ্যা বাড়ানো যায়। যত রকমের ফন্দি আঁটেন না কেন তার সব ফন্দিই যেন ভেস্তে যায়।
এতো চেষ্টা করেও মোশাররফ করিম নিজের পোস্টে উল্লেখ্য করার মতো লাইক না পাওয়ায় বুদ্ধি আঁটলেন ফেসবুকে এখন থেকে জ্বালময়ী স্ট্যাটাস দেবেন। যার ভাষা অনেকটা এমন, ‘আমাকে একটু লাইক দিন প্লিজ। আমি আপনাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো’। তাতেও কাজ না হলে সস্তা টাইপের ছড়া লেখা শুরু করেন।
তবে এই লেখাটি পড়ে অবাক হওয়ার কিছু নেই। কারণ, এটা বাস্তবের কোন ঘটনা নয়, নাটকের। নাটকের নাম ‘একটা লাইক দেবেন প্লিজ’। আসছে ঈদের জন্য নাটকটি নির্মাণ করছেন মোরসালীন শুভ। মোশাররফ করিম-শামীম জামান ছাড়াও এনাটকে আরো অভিনয় করেছেন লাক্স তারকা সামিয়া সাঈদ।
নির্মাতার পক্ষ থেকে জানা যায়, ফেসবুকে লাইক নিয়ে বর্তমানে আমাদের চার পাশে যে একটা প্রতিযোগিতার প্রবণতা তৈরি হয়েছে, সেটিই একটু বড় পরিসরে এই নাটটির মাধ্যমে তুলে আনা হয়েছে।
রাজধানীর বিভিন্ন লোকেশনে এখনো নাটকটির শুটিং হচ্ছে। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে ‘একটা লাইক দেবেন প্লিজ’ নাটকটি প্রচার করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













