বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘একটি বিশেষ মহল দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে’

সরকারকে অস্থিতিশীল করতে একটি বিশেষ মহল গুপ্ত হত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএসএমএমইউ’র ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘দেশে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে বলেই সরকারকে অস্থিতিশীল করতে একটি বিশেষ মহল গুপ্ত হত্যা চালাচ্ছে। এসব হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। তবে ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত পরাজিত হবেই।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা ও বাধা উপেক্ষা করেই অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ করা হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত যেভাবে এগিয়ে গেছে, আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশও একইভাবে এগিয়ে যাবে।’

দেশের স্বাস্থ্যখাতে বিএসএমএমইউ চিকিৎসাসেবা ও গবেষণায় কেন্দ্রস্থলে পরিণত হওয়ার আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সহায়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক। এ বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সী চিকিৎসকদের জন্য মাসিক বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী