সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একদিনে ৬০৫৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার !

সাগরপথে ইউরোপ যাওযার পথে মাত্র একদিনে ৬ হাজার ৫৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। একদিনের মধ্যে এতো অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার এ যাবৎকালের রেকর্ড। সোমবার ইতালি ও লিবিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সোমবার ইতালির কোস্টগার্ড সাগরে ২০টি উদ্ধার অভিযান চালিয়েছে। অভিযানে কোস্টগার্ডের ১০ টি জাহাজ, নৌবাহিনী ও ত্রান সংস্থার কর্মকর্তারা অংশ নিয়েছেন। এসব উদ্ধার অভিযানের অধিকাংশই লিবিয়া উপকূল থেকে ৩০ মাইল দূরে পরিচালিত হয়েছে। অভিযান চলার সময় একটিতে রবারের ডিঙ্গি নৌকা থেকে ৭২৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়ার নৌবাহিনী ও কোস্টগার্ড তিনটি পৃথক নৌকা থেকে সাড়ে চার শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, সিসিলি ও লিবিয়া উপকূলের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ইতালির লেম্পেদুসা দ্বীপ থেকে ৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লিবিয়ার কোস্টগার্ড জানিয়েছে, রাজধানী ত্রিপোলির সমুদ্র সৈকতে ১১ টি মৃতদেহ ভেসে এসেছে। পশ্চিমের শহর সাব্রাথায় নৌকা ডুবে দুই অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিদিন শত শত লোক জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১ লাখ ২৩ হাজার অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছেছে। আর সাগর পাড়ি দেওয়ার সময় মারা গেছে ৩ হাজার ৫৪ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প