শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একসঙ্গে ২১ বছর

দোলা’ চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানী ও মৌসুমীর পরিচয়। তার এক বিকেলে আশুলিয়ার জলে ভাসমান নৌকায় সানীর প্রস্তাবে সায় দেওয়া। প্রণয় থেকে পরিনয়। তারপর কেটে গেল ২১ বছর। সুখ-দুঃখ, সুসময় দুঃসময় পার করে আজ ২২ বছর স্পর্শ করলো দাম্পত্য জীবনের। ২১ বছর আগে ১৯৯৫ সালের ২ আগস্ট এই তারকাদ্বয় ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। ছেলে ফারদিন ও কন্যা ফাইজাহকে নিয়ে এই তারকা দম্পতি বেশ সুখে আছেন।

ওমর সানী বলেন, মৌসুমী আমার জীবনের আলো, আমার জীবনের সব। আমার জীবনে নানা বিষয় নিয়ে দ্বিধা-দ্ব›দ্ব থাকলেও, মৌসুমী তার সবসময়ই সব ব্যাপারে বেশ ভালোভাবে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছে। ও যেমন একজন সফল মানুষ নায়িকা, তেমনি একজন স্ত্রী হিসেবে, মা হিসেবে, সমাজসেবক হিসেবেও সফল। আমি বলবো এদেশে শাবানা ম্যাডামের পর মৌসুমী একজন সফল নায়িকা। আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন।

মৌসুমী বলেন, আমার জীবনে সানীর ভূমিকা কী এটা যদি অল্প কথায় বলতে হয়, তাহলে খুব অবিচার করা হয়ে যায়। তারপরও বলতে হয়, আমার সুন্দর এই জীবনের জন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার বাবা-মায়ের কাছে, তারপরই সানীর কাছে। বিশেষ করে আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে তার কোন তুলনাই হয় না। আমাদের ভাই নেই, ভাইয়ের অভাবও পূরণ করেছে সানী। সংসার জীবনে ঝগড়া হওয়াটা স্বাভাবিক। এটাই সংসারের নিয়ম। আমরা যেন আমৃত্যু দু’জন দু’জনার হয়ে থাকতে পারি এই দোয়া চাই। আমার সন্তানদের জন্য দোয়া করবেন সবাই।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত