বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একাত্তরে নারীর যুদ্ধটা পুরুষের চেয়ে অনেক কঠিন ছিল : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যেসব যুদ্ধাপরাধীর এখন বিচার হচ্ছে, একাত্তরে তাদের এই শারীরিক অবয়ব ছিল না। একাত্তরে এরা যুবক ছিল, হত্যাকারী ছিল। এসব হত্যাকারীদেরই এখন বিচার হচ্ছে।

তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে ‘স্টুডেন্ট এলামনাই কংগ্রেস’ এ প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

এদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান একধাপ বেশি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘একাত্তরে নারীর যুদ্ধটা পুরুষের চেয়ে অনেক কঠিন ছিল। নারী এবং পুরুষ দু’জনই যুদ্ধ করেছে দেশ রক্ষার জন্য। কিন্তু নারীর আরেকটি যুদ্ধ ছিল ইজ্জত রক্ষার যুদ্ধ।

পুরুষদের সেটা করতে হয়নি। সুতরাং এদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান একধাপ বেশি। এছাড়া কোন নারী পাকিস্তানের দালাল বা আল-বদর বাহিনীর সদস্য ছিল না, রাজাকার বাহিনীতে কোন নারী ছিল না। নারীরা ইজ্জত দিয়েছে, কিন্তু পাকিস্তানীদের পায়ে ধরেনি।’

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক হওয়ার আহবান জানিয়ে বলেন, হৃদয়ে দেশপ্রেম আছে কি না তা একটি দেশের নাগরিকের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যে মত বা পথেরই হোন আপনার মধ্যে দেশপ্রেম না থাকলে আপনি সমাজের বোঝা হয়ে যাবেন।

সাংবাদিকদের সচেতনতার প্রতি গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের সদা সকল বিষয়ে সজাগ থাকতে হবে। যদি তারা সজাগ না থাকে তাহলে দেশ হোচট খাবে। অতএব তাদের সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও বৃটিশ কাউন্সিল অব বাংলাদেশের উপ পরিচালক জিম স্কার্থ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির এর উপ পরিচালক মো. সরোয়ার হোসেন মোল্লা ও ধন্যবাদ বক্তব্য রাখেন মো. শাহনেওয়াজ মজুমদার।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে