একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি জামায়াত নেতার মৃত্যু


মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু মারা গেছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৮০ বছর। বাড়ি নেত্রকোনার আটপাড়ায়। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এনায়েত উল্লাহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৩ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
এই জামায়াত নেতার বিরুদ্ধে একাত্তরে খুন, হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। গত বছর তার বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গত অক্টোবরের প্রথম দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তার বিচার কাজ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













