বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একাধিক স্থানে মনোনয়নপত্র জমাদানের সুযোগের বিষয়ে সিদ্ধান্ত আজ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একাধিক স্থানে মনোনয়নপত্র জমাদানের সুযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ। এ বিষয়ে নির্বাচন কমিশনাররা মত দেয়ার পরেই আমলে নেয়া হয়। এর মধ্যে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা নির্বাচন অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়ন জমা নেয়ার প্রস্তাব করেছেন।

অন্যদিকে আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে মনোনয়ন গ্রহণের প্রস্তাব করেছেন। মূলত বিভিন্নস্থানে প্রার্থীদের মনোনয়ন জমার ক্ষেত্রে বাধা ও ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনাররা একাধিক স্থানে মনোনয়ন দাখিলের চিন্তা-ভাবনা করছেন।

২রা মার্চের আগে এ প্রস্তাব কার্যকরের উপর জোর দিয়েছেন একাধিক নির্বাচন কমিশনার। তবে একাধিক স্থানে মনোনয়ন গ্রহণ করলে কোনো আইনি জটিলতা আছে কি-না তা খতিয়ে দেখতে আইন শাখাকে নির্দেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, কিছু কিছু জায়গায় মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে এমন অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে তিন জায়গায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার বিষয়ে প্রস্তাব করেছি। এতে প্রার্থীরা যেখানে স্বস্তিবোধ করবেন সেখানেই মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত