একুশে টিভির সাংবাদিক মামুন আর নেই


হৃদরোগে আক্রান্ত হয়ে একুশে টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক মামুনুর রশীদ মৃত্যুবরণ করেছেন। সোমবার মধ্যরাতের দিকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মামুনুর রশীদের এই অকাল প্রয়াণে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেেন।
উল্লেখ্য, মামুনুর রশীদ একুশে টিভির হয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রী বিটে কাজ করেছেন।
এদিকে মামুনুরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার কর্মস্থল একুশে টেলিভিশনে। একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, প্রধান বার্তা সম্পাদক জাহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একুশে টিভি সূত্রে জানা গেছে, মামুনুরের জানাজা মঙ্গলবার সকাল ১১ টায় ইটিভিতে এবং বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













