একুশে ফেব্রুয়ারি শুধু বেদনার নয়, অধিকার প্রতিষ্ঠার উৎসবও


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, মাতৃভাষাকে বিশ্ববাসীর সম্মান জানানোর দিন মহান একুশে ফেব্রুয়ারি। বায়ান্নর ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী এ দিনটি এখন আর শুধু শোক বা বেদনার নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সকল ভাষার অধিকার প্রতিষ্ঠার সর্বজনীন উৎসবের দিন।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে তিনি আরও বলেন, বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বের বাংলাভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল একটি দিন। আত্মত্যাগ আর গৌরবে ভাস্বর মহান শহীদ দিবস। এ দিনটি আজ বিশ্ববাসীর জন্য মাতৃভাষাকে সম্মান জানানোর উপলক্ষ্যও বটে।
বানীতে বিরোধীদলীয় নেতা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামে আত্মদানকারী সকল শহীদের পবিত্র স্মৃতির প্রতি এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













