বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”এক-এগারো আর হবে না”

হাজার চেষ্টা করলেও আর একটি এক-এগারো হবে না। যাঁরা এর স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ উপলক্ষে ছাত্রলীগের এক প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন।

বিএনপির কাউন্সিলে সরকার যদি বাধা দিত তাহলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বরাদ্দ পেল কী করে- এমন প্রশ্ন করে সেতুমন্ত্রী বলেন, ‘কাউন্সিলের ভেন্যু আসলে তারা নিজেরাই ঠিক করতে পারেনি। কোথায় তারা করবে। এখন তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কী করে পেল। সরকার যদি বাধা দিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তাঁরা কাউন্সিল করতে পারছে কেমন করে।’

ইউপি নির্বাচনে কারো মনোনয়নপত্র জমাদানে বাধার নির্দেশনা ছিল না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘৭০০-র মধ্যে শুনলাম ১৮৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) তাদের বাধা দেওয়া হয়েছে। বাধা কেউ দেয়নি। তারা নিজেরাই বাধা। আসল কথা হচ্ছে তারা প্রার্থী খুঁজে পায়নি। প্রার্থী খুঁজে না পেলে আমরা কোথা থেকে প্রার্থী খুঁজে বের করব। কেন্দ্রীয়ভাবে বাধা দেওয়ার কোনো নির্দেশ শেখ হাসিনার নেই, আমাদের দলের নেই। স্থানীয়ভাবে যদি কোথাও কিছু ঘটে থাকে, আপনারা নির্দিষ্টভাবে তা উত্থাপন করতে পারেন।’

এ সময় ছাত্রলীগকে সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে যত উন্নয়ন হবে শেখ হাসিনার শত্রু ততই বাড়বে।’ তিনি আরো বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাহস ও সততা নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী