রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক কেজি স্বর্ণ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার আলাদা দুটি ঘটনায় এক কেজি সোনা ও তিন হাজার আমদানি-নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ হওয়া সোনার মূল্য এক কোটি টাকা ও ওষুধের মূল্য ৭০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী কমিশনার উম্মে নাহিদা সুলতানা জানান, আজ দুপুরের বিমান বন্দরের কার্গো গুদাম থেকে এক কেজি ওজনের একটি সোনার বার জব্দ করা হয়। একটি রাইস কুকারের ভেতর বারটি লুকিয়ে রাখা হয়েছিল। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের রিফাত ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের নামে গতকাল হংকং থেকে এটি ঢাকা আসে।

এদিকে আজ দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে বৈদেশিক পোস্ট অফিস থেকে আমদানি-নিষিদ্ধ ওষুধ জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। ঢাকা কাস্টম হাউজের সহকারী শহিদুজ্জামান সরকার প্রথম আলোকে জানান, উত্তরা এলাকার ৪ নম্বর সেক্টরের সোনিয়া নামে একজনের নাম উল্লেখ করে আলাদা দুটি বক্সে এসব ওষুধ আনা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওষুধগুলো জব্দ করা হয়।

শহিদুজ্জামান জানান, যৌন উত্তেজক ওষুধগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়াই আনা হয়। ড্রাগন এয়ারলাইন্সে করে হংকং থেকে ওষুধগুলো ঢাকায় আসে। জব্দ হওয়ার পর এগুলো কমলাপুর আইসিডিতে জমা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ