এক মিনিট একযোগে ঘন্টাধ্বনী বাজালো চুয়াডাঙ্গার শত শত শিশু


আব্দুর রহমান(জসিম),জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা: সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বারোটা এক মিনিট পর্যন্ত একযোগে ঘন্টাধ্বনী বাজালো চুয়াডাঙ্গার শিশুরা। বে সরকারি সংস্থার এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়নের উপপরিচালক জাহিদুল ইসলাম ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বে সরকারি সংস্থার বিল্লাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম।
“We ring the bell” নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে চুয়াডাঙ্গার প্রতিবন্ধী ও অ-প্রতিবন্ধী শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা, ঢোল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসনে আওয়াজ তুলে প্রতিকী এ কর্মসূচী পালন করেছে। মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













