বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক যুগ পর জাপান যাচ্ছেন পুতিন

দুইদিনের রাষ্ট্রীয় সফরে জাপান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুপুরে তার জাপানে পৌঁছার কথা বলে দেশটির সরকার পক্ষ থেকে বলা হয়েছে।

এই সফরের মাধ্যমে প্রায় এক যুগ পর জাপানের মাটিতে পা রাখছেন রুশ প্রেসিডেন্ট। ২০০৫ সালে শেষ জাপান সফর করেছিলেন পুতিন।
এদিকে এক সপ্তাহ আগেই রাশিয়ার প্রায় শতাধিক কর্মকর্তা জাপানে গেছেন। দেশটির বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের সঙ্গে দফায় দফায় বৈঠকও হচ্ছে।

সরকারি কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার পুতিন ইয়ামাগুচি প্রদেশের নাগাতা শহরে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন টোকিওয় ফের একটি বৈঠক হওয়ার কথা জানিয়েছেন তারা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে সম্পর্কে ভাটা পড়ে জাপানের। কিন্তু শিনজো আবে সরকার ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে গাঁটছড়া বাধতে আগ্রহী হয়ে ওঠে। এরই মধ্য বিরোধপূর্ণ দুই দ্বীপ নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তাপ দেখা যায়। ১৯৫৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও জাপানের আলোচনার পর জাপানের হোক্কাইডোর কাছাকাছি থাকা রাশিয়ার দ্বীপ পেতে জাপান আন্তর্জাতিক সাহায্য আশা করেছিল।

জাপানিরা পুতিনের এ সফরে বিরোধপূর্ণ দুই দ্বীপের সমাধানে আশাবাদী হলেও পুতিন তার সফরের আগে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে’কে বলেছেন, দ্বীপ নিয়ে আলোচনা হবে না।

তবে জাপান সরকারের কর্মকর্তারা বলছে, বিরোধীপূর্ণ দ্বীপে জাপান ও রাশিয়ার অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য রাশিয়াকে অনুরোধ জানানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প